জুলাই মাসের জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা
জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম। ভোক্তা পর্যায়ে বিদ্যমান মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন এই সিদ্ধান্ত আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও বিদ্যমান মূল্য কাঠামো বিবেচনায় নিয়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত ভোক্তা পর্যায়ের জ্বালানি তেলের মূল্য জুলাই মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বর্তমানে কার্যকর মূল্যহারই আগামী ১ জুলাই থেকে বহাল থাকবে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ফলে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দরে ভোক্তা পর্যায়ে বিক্রি হবে।

